১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার

সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে তাৎক্ষণিক ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংঘাতের কারণে প্রবাসীদের চাকরি হারানো ও দেশে ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে এর প্রভাব রেমিট্যান্সে পড়তে পারে বলে জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। চলমান সংঘাত তাঁদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স প্রবাহের জন্য উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন আন্তর্জাতিক শ্রমবাজার খুঁজছে। পাশাপাশি চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর