কলা গাছের ভেলা
সূত্র: Dainik Azadi / বাংলাদেশ

সংবাদ থেকে
তরতরিয়ে যাচ্ছে খোকার কলাগাছের ভেলা, শ্যাওলা–ঝাঁঝির বাঁধন ছিঁড়ে যাচ্ছে শাপলার মেলা। ভেলা দেখে কটকটি ব্যাঙ যাচ্ছে দূরে সরে, ঢোঁড়া সাপও চ্যালচ্যালিয়ে ভিন্ন পথটি ধরে। পানকৌড়ি ডুব ভুলে যায় ভয়ে যায় সে ছুটে, কাকিলা–পুঁটি ভীষণ বোকা লাফিয়ে ভেলায় ওঠে। এসব দেখে খুশি খোকা মুখ টিপে সে হাসে, জল–জগতে দাপট দেখায় খোকার ভেলা ভাসে।
মূল প্রতিবেদন: Dainik Azadi
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


