নিখোঁজ তিন স্কুলছাত্রী এসেছিল গৃহপরিচারিকার কাজে

সংবাদ থেকে
বান্দরবানের লামা থেকে নিখোঁজের চার দিন পর চট্টগ্রাম নগরের খুলশীতে সন্ধান মিলেছে তিন স্কুলছাত্রীর। বুধবার দিবাগত রাতে খুলশী এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামে এসেছিল তারা।
উদ্ধার তিন কিশোরী হলো রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তানিয়া স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, বুধবার রাতে খুলশী থানার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের পর খুলশী থানা পুলিশ এ অভিযান চালায়। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




