বেশি দামে পণ্য বিক্রি, খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নবী সুপার মার্কেটের আরাফাত ট্রেডিংকে পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইলিয়াস মার্কেটের হাসান করপোরেশনকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


