১৬ অক্টোবর ২০২৬, ২০:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ, চাওয়া হয়েছে সদস্যদের নাম

সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আন্দোলনের মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো।

গত বৃহস্পতিবার মালিকদের সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে মালিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি পাঠায় মন্ত্রণালয়। একই সঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতিকেও চিঠি দেওয়া হয়েছে।

বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। তখন শ্রম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, অক্টোবরের মধ্যেই বোর্ড গঠন করা হতে পারে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর