এশীয় সহযোগিতা জোরদারে ৩টি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তিনটি সুনির্দিষ্ট উদ্যোগ প্রস্তাব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিআইসিএ)-এর সপ্তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিমন্ত্রী এই প্রস্তাবগুলো তুলে ধরেন।
এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফলাফল-ভিত্তিক প্রকল্পগুলোর ওপর গুরুত্বারোপ, সংশ্লিষ্ট অংশীজনদের অধিকতর সম্পৃক্ততা এবং তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল সহযোগিতার প্রসার।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


