প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গত শনিবার শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। এতে পরীক্ষা দিতে ঢাকায় এসে ভোগান্তিতে পড়েন হাজারো চাকরিপ্রার্থী।
এবার নতুন করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় এই নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অবস্থান করেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


