সাতক্ষীরায় মাছ চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

সংবাদ থেকে
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির অভিযোগে ক্ষিতীশ চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার ভোররাতে জেয়ালা উত্তরখোলা সরকারি বিলের বিশ্বনাথ ঘোষের ঘের থেকে ক্ষিতীশ চন্দ্র মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ঘেরের কর্মচারী গাফফার, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন তাকে সংঘবদ্ধভাবে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয় এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


