সীতাকুণ্ডে গুলিতে নিহত যুবক, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সাগরে বালু উত্তোলনে বিরোধ ঘিরে কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিরোধ ঘিরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত বাপ্পি ওই ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে। আহত শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

