১৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাশিয়ার তেল কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা: ট্রাম্প

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে বলে নতুন করে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প।ভারত-চিনের মতো ৫টি দেশের উপর কোনও শুল্ক চাপাবে না আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশের পর স্বস্তিতে ভারত। এর ফলে মস্কোর থেকে তেল ও গ্যাস কেনায় আর কোনও বাধা রইল না দিল্লির। এর আগে রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলে ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । এজন্য আমেরিকার সংসদের দুটি কক্ষে বিল পাস করিয়ে প্রয়োজনীয় আইনের ক্ষমতা পেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট । তারপরই জল্পনা শুরু হয়, ভারতের উপর শুল্কের বোঝা এবার মাত্রা ছাড়াতে পারে। কিন্তু এর মধ্যেই আমেরিকা শুল্ক না চাপানোর ঘোষণা করায় স্বস্তিতে ভারতের বাজারও। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ আইনে স্বাক্ষর করার এক মাস পরই এই ঘোষণা করলেন তিনি। রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারত-চিনের মতো ৫টি দেশের উপর কোনও শুল্ক চাপাবে না আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণায় স্বস্তি পেল দেশবাসী।

বিশেষজ্ঞদের মতে , আমেরিকার এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ভারতের জ্বালানি নীতি, রপ্তানি বাণিজ্য এবং দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। দেশের বিপুল জ্বালানির চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে অনেকটা সুবিধেজনক দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। এই কারণেই ভারত আমেরিকার চক্ষুশূল হয়ে ওঠে। ধাপে ধাপে শুল্ক বাড়ানোর হুঙ্কার ছাড়তে শুরু করেন ট্রাম্প। হালে শুল্ক একেবারে ১০০ শতাংশ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ভারতের পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপানো হলে বড় ধাক্কা খেতে পারত দেশের রফতানি বাণিজ্য। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। আপাতত সেই ঝুঁকি এড়ানো গেল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর