নোয়াখালীতে মুখোশ পড়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পড়ে দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটের মিজান স্টোরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






