কক্সবাজারে রিসোর্টে আগুন: এখনও নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুনের পর থেকে রিসোর্টে থাকা একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) ভোর পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ চারজন হলেন— যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। নাহিদুর ঢাকায় শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে তিনি ঢাকার মিরপুর শ্যাওড়াপাড়ায় বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




