সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে এএইচ-৬আই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় পড়েছে। আর এ ঘটনায় হেলিকপ্টারের দুজন ক্রু নিহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে গতকাল এক বিবৃতিতে দাবি করেন, তাদের যোদ্ধারা সৌদি আরবের নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন। যেটি তাদের ওপর হামলা চালাচ্ছিল। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




