কার্বাইড দিয়ে পাকানো কলায় গাইবান্ধার বাজার সয়লাব, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

সংবাদ থেকে
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় শুরু হয়েছে সাগর কলা সংগ্রহের মৌসুম। কম দাম ও সুস্বাদের কারণে জেলাজুড়ে এই কলার চাহিদা রয়েছে। গোবিন্দগঞ্জের ফাঁসিতলা হাটসহ স্থানীয় বাজারগুলোতে প্রতি হালি সাগর কলা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। তবে সহজলভ্য এই ফল দ্রুত পাকিয়ে বাজারজাত করতে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষতিকর রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে কলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাজারগুলোতে মৌসুমের শুরুতেই সাগর কলার সরবরাহ বেড়েছে। দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষের কাছে এ কলার চাহিদা বেশি। বাগান থেকে কাঁচা কলা সংগ্রহের পর ব্যবসায়ীরা সেগুলো পাকিয়ে বাজারজাত করেন। অভিযোগ রয়েছে, দ্রুত কলা পাকিয়ে বিক্রি করতে কোথাও কোথাও অননুমোদিত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি গাইবান্ধা সদর উপজেলার একটি কলার আড়তে গিয়ে দেখা যায়, প্রকাশ্যে ফলে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক তরল।নাম প্রকাশে অনিচ্ছুক ঐ আড়তের মালিক জানান ‘আমরা বাগান থেকে কলা এনে বাজারে বিক্রি করি। কলা পাকতে সময় লাগে। দ্রুত বিক্রি করতে পারলে লোকসানের ঝুঁকি কমে। তাই মেডিসিন ( ক্যালসিয়াম কার্বাইড) দিয়ে কলা পাকাই এতে মাত্র বারো ঘণ্টায় কাঁচা কলা পেকে হলুদ হয়।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


