২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে সরকার

সংবাদ থেকে
সৌদি আরবের মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে আলোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে আলোচনা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র সৌদি দূতকে আলোচনার জন্য ডেকে আনার তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে সৌদি রাষ্ট্রদূতের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আলোচনা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

