ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য: সাইফুল ইসলাম
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এ জেলার মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।
শনিবার (১৮ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শুভেচ্ছা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



