সিভিতে মিথ্যা তথ্য: সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সংবাদ থেকে
ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ অক্টোবর) সংস্থাটির এক ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সময় জমা দেওয়া সিভিতে সায়মা ওয়াজেদ পুতুল নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ‘অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেছিলেন। তবে দুদকের দীর্ঘ তদন্তে ওই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


