রিমান্ডে দিলীপ আগরওয়ালা
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসানের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা তাকে হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে আদালতে উপস্থিত করেন।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


