২১ অক্টোবর ২০২৬, ১৬:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মুখে স্প্রে করে টাকা হাতিয়ে নেন অটোরিকশায় থাকা দুই নারী, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সেই যুবক

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ঋণের টাকা পরিশোধের জন্য বড় ভাইয়ের পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে ঘরে ফিরছিলেন মো. জাবেদ উদ্দিন। পথে অটোরিকশায় ওঠেন তিনি। তার সঙ্গে সহযাত্রী ছিল আরও দুই নারী। মাঝপথে হঠাৎ সন্দেহজনক আচরণ শুরু করে দুই নারী। এ সময় তিনি লাফ দিয়ে অটোরিকশা থেকে নেমে যেতে চাইলে টেনে ধরে তাকে। এরপর স্প্রে করে দেওয়া হয় তার মুখে। হুঁশ, ফিরতেই নিজেকে হাসপাতালে দেখতে পান জাবেদ।

এভাবে অজ্ঞান করে ১ লাখ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুই নারী ছিনতাইকারী। রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন জাবেদ।

এর আগে শনিবার রাতে সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মনু মিয়ার মসজিদ এলাকা ওই যুবককে উদ্ধার করা হয়।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর