২১ অক্টোবর ২০২৬, ১৫:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রাম বিমানবন্দরে সবজি ব্লেন্ডার ও বাসনে মিললো ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে (বিএস-৩৫০) মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি বাঁশখালীর বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মোহাম্মদ কামরুল ইসলামকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহ হয় ডিজিএফআইয়ের। এরপর বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্বাবধানে যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িসহ ৫৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর