২০ অক্টোবর ২০২৬, ১৯:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৫ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দেশে ব্যাংক কার্ডের ব্যবহার ও লেনদেন দ্রুত বাড়লেও এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে অভ্যন্তরীণ ব্যয় কমেছে। অন্যদিকে, বিদেশে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডে বাংলাদেশিদের সম্মিলিত ব্যয় প্রায় ৯৮৭ কোটি টাকা। একই সময়ে বিদেশিরা বাংলাদেশে কার্ডের মাধ্যমে ব্যয় করেছেন প্রায় ২৪৯ কোটি টাকা। ফলে দেশের বাইরে কার্ডে ব্যয়ের পরিমাণ দেশে-বিদেশিদের কার্ডে ব্যয়ের প্রায় চার গুণ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশে ইস্যু করা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের মোট অর্থমূল্য বেড়েছে ১০৩ শতাংশ। পাঁচ বছরে কার্ডভিত্তিক লেনদেনের এই প্রবৃদ্ধি দেশে ডিজিটাল আর্থিক সেবা বিস্তারের চিত্র ফুটিয়ে তুলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর শেষে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৪২ লাখ ২৫ হাজার ১৬৪টি, ক্রেডিট কার্ড ১৭ লাখ ৬২ হাজার ৯৭৮টি এবং প্রিপেইড কার্ড ১০ লাখ ২৬ হাজার ৫৮০টি। সব মিলিয়ে কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৭২২টি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর