২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি : সর্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ প্রধান শিক্ষক, মানুষ গড়ার সফল কারিগর, হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। ২০১২ সালের ২০ অক্টোবর এ দিন সকাল সাড়ে ৭টায় ৭৮ বছর বয়সে থেমে যায় তাঁর জীবন গাড়ি।

তিনি চিরনিদ্রায় শায়িত আছেন মরহুমের বাড়ির সন্নিকটবর্তী পাইকগাছা সরকারি কবরস্থানে। উল্লেখ্য, কালোত্তীর্ণ এই জ্ঞানতাপস মৃত্যুর কয়েক বছর পূর্ব থেকে বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র এবং ৪ কন্যা রেখে গেছেন।

দোয়া এবং আলোচনা সভা : এদিকে, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় আজাদ বার্তা, সত্যের ঝানডা প্রকাশনা সংস্থা ইন্টার মিডিয়া গ্রুফ অভ পাবলিকেশনস্ (প্রাঃ) লিমিটেড, আজাদ বার্তা অনলাইন নিউজ পোট্রাল, হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট ও মরহুমের পরিবারের পক্ষ থেকে যৌথভাবে আগামী ১৫ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করেছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর