কার্তিকের শুরুতেই লালমনিরহাট জুড়ে শীতের আমেজ
সূত্র: Rangpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
কার্তিকের শুরুতেই উত্তরের জেলা লালমনিরহাটে বইতে শুরু করেছে মৃদু শীতের আমেজ। অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা আগেই প্রকৃতিতে শীতের পরশ অনুভূত হতে শুরু করেছে।
গত কয়েক দিন ধরে ভোর থেকেই জেলার বিভিন্ন জনপদ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। সকালের দিকে চারপাশ কিছুটা ঝাপসা থাকায় এবং ঘন কুয়াশার কারণে গ্রামীণ ও মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ছোট-বড় সব ধরনের যানবাহনকে।
গ্রামীণ জনপদের ফসলি ক্ষেতে জমে থাকা শিশিরবিন্দু আর কুয়াশার আভা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
মূল প্রতিবেদন: Rangpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


