ফেসবুকের ফিডে আসবে পছন্দের কনটেন্ট, যেভাবে চালু করবেন নতুন ফিচারটি
সংবাদ থেকে
ফেসবুক খুললেই অপ্রাসঙ্গিক পোস্ট কিংবা অপছন্দের ভিডিও সামনে আসছে? এবার নিজের আগ্রহের বিষয় জানিয়ে ফেসবুকের কনটেন্ট সুপারিশে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এ জন্য ‘ইয়োর অ্যালগরিদম’ (Your Algorithm) নামে নতুন একটি সুবিধা চালু করছে মেটা।
নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুকের ফিড ও রিলসে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে চান এবং কোন ধরনের কনটেন্ট কম দেখতে চান, তা সরাসরি জানাতে পারবেন ব্যবহারকারীরা। তাঁদের পছন্দ অনুযায়ী পরবর্তী সময়ে কনটেন্ট সুপারিশেও পরিবর্তন আসবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কাজ করবে এই ব্যবস্থা। ব্যবহারকারীদের আগ্রহ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তাঁদের সামনে কোন ধরনের বিষয়বস্তু বেশি তুলে ধরা হবে, তা নির্ধারণে সহায়তা করবে প্রযুক্তিটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗