রাজশাহীতে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে ১৯ অক্টোবর সোমবার বিকাল থেকে এই তাফসির মাহফিল শুরুর কথা ছিল।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক।
তিনি বলেন, প্রশাসন থেকে মাহফিল বন্ধের মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। ফলে আমরা অতিথিদের ফোন করে না আসার জন্য অনুরোধ করেছি। এদিকে আয়োজকরা গত কয়েকদিন ধরে আশপাশেসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। বড় প্যান্ডেল তৈরির কাজ হচ্ছিল। শেষ পর্যন্ত আমির হামজার এই মাহফিল হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

