২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাজীগঞ্জের অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে এমপি মমিনুল হককে সংবর্ধনা

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবাগত ১৩নং অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনিপর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, পূর্বে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাথে ছিলেন। এতে করে তিনটি বা চারটি ওয়ার্ডে নিয়ম বরাদ্ধ পেতেন। এখন সমতার ভিত্তিতে প্রতিটি নাগরিক সুবিধা পাবে। সবাই সমান ভাবে দলমত নির্বিশেষে সুযোগ সুবিধা ভোগ করবে। অথচ আওয়ামা শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গাছতলে ও মাঠে-ঘাটে ঘুমিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমায়। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউনিয়নের পক্ষে বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার। এছাড়া রাখেন, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি লোকজন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর