২৪ অক্টোবর ২০২৬, ১৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

​‘আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, চাঁদপুরে নির্বিঘ্নে পূজা উদযাপন হচ্ছে’

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, “আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আপনারা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন কাউকেই ‘সংখ্যালঘু’ বলা যাবে না। আমরা সবাই এক, বাংলাদেশ আমাদের সবার। এই দেশে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকবে না।”

মঙ্গলবার সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দুর্গাপূজার নবমীর দিন সন্ধ্যায় মতলব বাজারে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের পর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি আরো বলেন, “আমি আপনাদের সেবক। সংসদ সদস্যরা আমাকে চাঁদপুরের সেবার দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের কল্যাণেই কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গোৎসব যেনো সর্বজনীন উৎসবে পরিণত হয়—সেটাই আমাদের লক্ষ্য। আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর