সুন্দরবনে হরিণের মাথা ভুড়ি সহ আটক-১
সংবাদ থেকে
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধিনন্থ ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খন্ডিত মাথা, নাড়ি ভুড়ি, সহ ১ শিকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে ১টি নৌকা, ছিটকি ফাঁদ সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার রাত ৭ টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণের আলামত সহ তাকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আয়তুল্লাহ গাজী (২২)। তবে অভিযান জানতে পেরে তার সাথে থাকা অপর এক হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের দিক নির্দশনায় অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জের কেএম রাশেদ সাদাত। এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ সহ বন বিভাগের সদস্যরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



