২২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

তানজিদও বলছেন— ব্যাটিং লাইনআপের উন্নতি প্রয়োজন

সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ব্যাটিং ইউনিটকে দায়ি করেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তরুণ ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিমও তাসকিনের সঙ্গে একমত। তরুণ ওপেনারের মতে, ব্যাটসম্যানরা সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাই হারের মূল কারণ। সমস্যা কাটিয়ে উঠতে ব্যাটারদের মানসিকতা পরিবর্তন ও উন্নতির কথা বলেছেন তামিম।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৯৯ রানের সেই হারে বড় কোনো জুটি গড়তে পারেননি ব্যাটাররা। ম্যাচের পর দলের গেম অ্যাওয়্যারনেস ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পেসার তাসকিন আহমেদ। তাঁর সঙ্গে একমত তানজিদও।

তিনি বলেন, ‘উনি (তাসকিন) যেটা বলেছে সত্য কথা বলেছে। আমরা আমাদের ব্যাটিং ইউনিটে দায়িত্ব নিতে পারিনি। উইকেট যথেষ্ট ভালো ছিল। আমার কাছে মনে হয় এই রান তাড়া করার মতো ছিল। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি আমার কাছে খুব ভালো লাগছিল। দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিৎ এটা আমার মনে হয়।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর