ফেডারেশন কাপে কিংসের জয়, মোহামেডানের ড্র

সংবাদ থেকে
ছুটির দিনে ফেডারেশন কাপে তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। তাতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। অন্যদিকে মুন্সিগঞ্জে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা মোহামেডান। দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে।
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। ১৭ মিনিটে নিজেদের বক্সে তাঁকে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রবসন। এর দুই মিনিট পর লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নকে।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে কিংস। ৪০ মিনিটে রাকিব হোসেনের শট গোলরক্ষক ইসহাক ঠেকালেও ফিরতি বল হেডে জালে পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড ওমেকা ওগবুগ। এরপর আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




