বিশ্বের সবচেয়ে বড় একীভূতকরণের পথে মাস্ক, এক হতে পারে টেসলা-স্পেসএক্স

সংবাদ থেকে
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন টেসলা ও স্পেসএক্স একীভূত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠান দুটি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রায় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলারের সম্মিলিত বাজারমূল্য নিয়ে এটি করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় একীভূতকরণে পরিণত হতে পারে। তবে সম্ভাবনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে; চূড়ান্ত কোনো প্রস্তাব তৈরি হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেসএক্সের আয়সংক্রান্ত সম্মেলনে মাস্ক জানান, সম্ভাব্য একীভূতকরণের বিষয়টি পর্যালোচনায় দুই প্রতিষ্ঠানই বিশেষ কমিটি গঠন করেছে। এসব কমিটি প্রস্তাব তৈরি করার পর তা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মাস্কের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে টেসলা ও স্পেসএক্সের কার্যক্রম পরস্পরের পরিপূরক। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে এক ছাতার নিচে আনার যৌক্তিকতা রয়েছে। তবে ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে ইতিবাচক মনে করলেও একীভূতকরণ নিশ্চিত বলে মনে করেন না তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



