২২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেবীর বিদায়বেলায় সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

‎ঢাকা: ঢাকের বাদ্য, কাঁসরের ধ্বনি আর শাঁখের সানাইয়ে চারপাশ জুড়ে আজ যেন আনন্দ আর বিষাদের রুপ। উচ্ছ্বাসের রঙে মাখামাখি আনন্দের মাঝেই আজ বেজে উঠছে বিদায়ের করুণ সুর।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিজয়া দশমীর মধ্য দিয়ে সাঙ্গ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা।

টানা ৬ দিনের দেবী বন্দনা শেষে বিজয়ার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপে ফুটে ওঠে এক স্বর্গীয় ও আবেগঘন আবহ। সুরের মূর্ছনা আর ধূপের ধোঁয়ায় মাখানো এই বিদায়বেলায় দেবীকে অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা, যার মূল আকর্ষণ হয়ে ওঠে রঙিন সিঁদুর খেলা। ‎ঢাকের তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন নারী ভক্তরা। একে অপরের কপালে, গালে ও মুখে সিঁদুর মাখিয়ে শুভকামনা আর ভালোবাসায় রাঙিয়ে তুললেন বিদায়ের মুহূর্ত।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর