২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই চালু রাখেন। বাড়িতে থাকুন বা বাইরে, ফোনের এই সংযোগ বন্ধ করার কথা আলাদা করে মনে থাকে না। কিন্তু অপরিচিত জায়গায় সব সময় ওয়াই-ফাই চালু রাখা এবং অজানা নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার অভ্যাস নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে, ক্যাফে, শপিং মল, রেলস্টেশন কিংবা বিমানবন্দরের মতো জায়গায় বিনামূল্যের ইন্টারনেট ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি।

ফোনের ওয়াই-ফাই চালু থাকলেই যে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবে, তা নয়। তবে অজানা নেটওয়ার্কে অসাবধানতাবশত সংযোগ তৈরি হলে প্রতারকদের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়তে পারে। তাই বাইরে বেরোনোর সময় ওয়াই-ফাই ব্যবহারের অভ্যাসে কয়েকটি পরিবর্তন আনা ভালো।

স্মার্টফোনের ওয়াই-ফাই চালু থাকলে সেটি আশপাশের নেটওয়ার্ক শনাক্ত করতে পারে। ফোনের সেটিংস অনুযায়ী, আগে থেকে সংরক্ষিত কোনো নেটওয়ার্কের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযোগও তৈরি হতে পারে। এই সুবিধা সময় বাঁচালেও অপরিচিত জায়গায় সব নেটওয়ার্কের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত থাকা সম্ভব নয়।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর