টেকনাফে বিষাক্ত সাপের কামড়ে চাষী আহত
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের উনছিপ্রাং চিংড়ি ঘেরে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর (৩৪) নামে চিংড়ি চাষী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর স্থানীয় মৃত আক্তার কামালের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর চিংড়ি ঘেরে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বকোণ/ইবনুর
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


