বিয়ের পাঁচ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি
সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
শেরপুরের নালিতাবাড়ীতে লিমা আক্তার (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে।
নিহত লিমা পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




