২২ অক্টোবর ২০২৬, ১২:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাওলানা জামিল আহমদ আনসারীকে জমিয়তের কারণ দর্শানোর নোটিশ

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আজ জমিয়তের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট ২০২৬ ঈ. তারিখে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে গত ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আমেলা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দও যথারীতি ওই কাউন্সিলে উপস্থিত ছিলেন।

কিন্তু কাউন্সিল সম্পর্কে কোনো আপত্তি কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে না জানিয়ে মাওলানা জামিল আহমদ আনসারী স্থানীয় কয়েকজন দায়িত্বশীলকে সঙ্গে নিয়ে একই দিনে জেলা প্রেসক্লাবে দলীয় ব্যানারে উলামা সমাবেশের আয়োজন করেন। এ ছাড়া, ১৪ অক্টোবর জেলা জমিয়তের প্যাড ব্যবহার করে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত কাউন্সিলে অংশগ্রহণ না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর