বিজয়া দশমীর রাতে নীলফামারীতে ১১৭ বছরের পুরোনো ‘বউ মেলা’

সংবাদ থেকে
নীলফামারী: পূজার উৎসব আর এলাকাবাসীর একত্রিত হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শাশুড়ির হাত ধরে মেলায় আসেন পুত্রবধূরা। আনন্দ, আড্ডা আর কেনাকাটায় মেতে ওঠেন সবাই। ১১৭ বছরের ঐতিহ্য ধরে নীলফামারীতে বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হয় এই বউ মেলা।
নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা নিমোজখানা মাঠে প্রতি বছর দুর্গোৎসব উপলক্ষ্যে বসে এই মেলা। প্রায় ১১৭ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। দুর্গাপূজার দশমীর রাতে বসে মেলাটি। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনের সঙ্গে মেলায় আসেন অনেকে। কেনাকাটার পাশাপাশি চলে আনন্দ-উল্লাস ও পারিবারিক সৌহার্দ্য বিনিময়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলার প্রতিটি প্রান্ত।
প্রণামী রানী রায় নামের এক গৃহবধূ জানান, বউ মেলার মাধ্যমে স্থানীয় অনেকের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ হয়। দূরদূরান্ত থেকে আসা আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় খুব ভালো লাগে। এই মেলার আয়োজনের ফলে একে অপরের সঙ্গে পারিবারিক বন্ধন আরও গভীর হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




