২২ অক্টোবর ২০২৬, ২২:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়িতে নেওয়ার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলার খবর পাওয়া গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছেন। তবে সাজেক ভ্রমণে যাওয়া পর্যটকেরা নিরাপদে এলাকা ছেড়েছেন।

সকাল থেকেই সাজেক সড়কে অবরোধ চলছিল। এ কারণে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় বাধার মুখে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে সাজেক ছেড়ে আসা গাড়িগুলো সেখানে পৌঁছালে অবরোধকারীরা সেগুলো আটকে দেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর