সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ

সংবাদ থেকে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অবরোধের মধ্যে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নেওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করায় সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ির দীঘিনালাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৮টার দিকে সাজেকে অবস্থানরত পর্যটকদের সেনাবাহিনী ও পুলিশের যৌথ নিরাপত্তায় বাঘাইহাটের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বহরটি উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা সড়ক আটকে দেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

