২৩ অক্টোবর ২০২৬, ২৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৫ হাজার ১শ ১০ জন

সূত্র: Chandpur Times / স্বাস্থ্য

সংবাদ থেকে

২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭১ জন ভর্তি হয়েছে। এ সময়ে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয় ২১১ জন। এ দু সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয় ৩২০ জন।

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরো এক শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজন জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এর মধ্যে অক্টোবরের এ পর্যন্ত মারা গেছে ১১৯ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন,আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬,জুনে ১৩ ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর