কক্সবাজার হিমছড়িতে সৈকতে আরও এক পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা এবং তিনি ওই পর্যটক দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিচ ম্যানেজম্যান্ট কমিটির সুপারভাইজার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

