২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাজেকে গোলাগুলি, ইটপাটকেলে ৭ সেনা-পুলিশ আহত, ইউপিডিএফকে দায়ী

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙামাটির সাজেকে অবরোধ চলাকালে ইটের আঘাতে সেনাবাহিনীর চার থেকে পাঁচজন সদস্য এবং পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় পর্যটকবাহী গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানোর জন্য ইউপিডিএফকে দায়ী করেছে পুলিশ। তবে গোলাগুলির ঘটনা অস্বীকার করে পুলিশের অভিযোগকে ‘সর্বৈব মিথ্যা ও বানোয়াট’ বলেছে ইউপিডিএফ।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটিতে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুহম্মদ রকিব হোসেন বলেন, সকাল ১০টার দিকে পর্যটকবাহী গাড়িবহর উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

“একই সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটকদের লক্ষ্য করে গুলি করেন,” বলেন পুলিশ সুপার।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর