পানি-বিদ্যুৎ সংকটের শঙ্কা, ভারতে ডেটা সেন্টার নীতিমালা আনছে সরকার

সংবাদ থেকে
ভারতে ডেটা সেন্টার স্থাপনে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগের মধ্যে পানি ও বিদ্যুতের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের বিরোধিতার মুখে এ খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ডেটা সেন্টার স্থাপনে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এসব স্থাপনায় পানি, বিদ্যুৎ ও জমির ব্যবহার নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ বাড়ছে। ডেটা সেন্টারগুলোকে অগ্রাধিকার দিয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হলে সাধারণ গ্রাহকেরা সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



