চোখের জলে দেবী দুর্গাকে বিদায়
সূত্র: Pirojpur Kantho / বাংলাদেশ

সংবাদ থেকে
পূজা-অর্চনা, নাচ-গান আর ঢাকের বাদ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপনের পর চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।বুধবার রাত ৯টার পর পিরোজপুর শহরের দামোদর খালে শুরু হয় প্রতিমা বিসর্জন। শহরও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা।
একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয় দামোদর ব্রীজ সংলগ্ন খালের জলে।
মূল প্রতিবেদন: Pirojpur Kantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


