২৩ অক্টোবর ২০২৬, ১৪:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ছিনতাইয়ে জড়িত ব্যক্তির বাসায় অভিযান, বিপুল পরিমাণ মালামাল উদ্ধার

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

পাঁচলাইশে ছিনতাইয়ের ঘটনায় নগরের লাভ লেইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত দেড়টার দিকে নগরের লাভ লেইন এলাকার দয়াময়ী কালীমন্দির সড়কে একটি বাসায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওআর নিজাম রোডের উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) এক ব্যক্তি তার স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁদের রিকশার পেছন দিক থেকে এসে ভয়ভীতি দেখিয়ে হালিমা আক্তারের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর