পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

সংবাদ থেকে
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজমাইন হোসেন লাঞ্জু নামে এক ছাত্রদল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব মালঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়- সম্প্রতি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে লাঞ্জুকে বলতে শোনা যায়, “রানিং ক্ষমতায় বিএনপি দুই-চারটা সাংবাদিক আর পুলিশ প্রশাসন যদি পেটাতে না পারি, ছাত্রদল হয়ে তাহলে কী হইল, কন।”
সেসময় উপজেলা ছাত্রদলের স্থানীয় নেতা জুয়েলের অনুমতি প্রসঙ্গে সে আরও বলে, “জুয়েল ভাই যদি বলে তাহলে সেই লেভেলের পিটন দেই সাংবাদিকদের। পরে এমপি সাবরে বইলে এমপির সাবের লগে কথা বইলে দিমু চালান।” অডিওতে অন্যান্য নেতাদের সংবাদ সংগ্রহের কাজে আসা সাংবাদিকদের আটকে রেখে মারধর করার এবং পরে সংসদ সদস্যকে জানিয়ে থানায় সোপর্দ করার পরিকল্পনা করতেও শোনা যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




