২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দাকোপের নলিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্শীবাদ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার উপকূলীয় জনপদ দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি’র শুভাগমনকে আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের আটমাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সংক্ষিপ্ত সফরকে যুগান্তকারী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেছেন, তার এ সফর শুধু খুলনা বা বাগেরহাটের জন্য নয়- গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আর্শীবাদ স্বরূপ।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবহেলিত উপকূলীয় এলাকা নলিয়ান তথা দাকোপের মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এই অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এই সফর নতুন আশার আলো সঞ্চার করবে বলে বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত সরকারি এ সফরটি সরাসরি জনসম্পৃক্ত না হলেও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। তিনি সরেজমিন প্রত্যক্ষ করলেন অপরূপ সৌন্দর্য্যরে আঁধার পর্যটন সম্ভাবনার বিশ^খ্যাত সুন্দরবন, উপকূলীয় অবহেলিত জনপদ, বেড়িবাঁধ, অবহেলিত জনগোষ্ঠির কর্মসংস্থান, অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দর, বৈদেশিক আমদানী-রপ্তানী রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকট-সমস্যার বাস্তব চিত্র।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর