হুথিদের হুমকি, আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরানোর নির্দেশ

সংবাদ থেকে
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের উপসাগরীয় উপকূলের ধাহরানে অবস্থিত আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আরামকো।
বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবে সম্প্রতি হুথিদের হামলা বেড়েছে। এসব হামলায় আরামকোর স্থাপনা ও দেশটির বিভিন্ন বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


