২৩ অক্টোবর ২০২৬, ০০:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রোগের শিকড় খুঁজতেন,ভোলেননি নিজের শিকড়

সূত্র: Suprobhat Bangladesh / স্বাস্থ্য

সংবাদ থেকে

রোগের শিকড় খুঁজতেন চিকিৎসাবিজ্ঞানে, আর নিজের শিকড় খুঁজে পেতেন মানুষের মধ্যে। একদিকে ম্যালেরিয়া ও কালাজ্বরের মতো রোগ নিয়ে আন্তর্জাতিক পরিসরে গবেষণা, অন্যদিকে ঈদের ছুটিতে গ্রামে ফিরে সাধারণ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা। খ্যাতির শিখরে উঠেও মাটির কাছাকাছি থাকা মানুষটির নাম অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান। তাঁর কাছে চিকিৎসা ছিল পেশা, গবেষণা ছিল সাধনা,আর মানুষের পাশে দাঁড়ানো ছিল জীবনের দায়।

চিকিৎসক হিসেবে দক্ষতা, গবেষক হিসেবে আন্তর্জাতিক পরিচিতি কিংবা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ভালোবাসা-কোনোটিই তাঁকে নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও ফিরে গেছেন নিজের জনপদে, খোঁজ নিয়েছেন পুরোনো বন্ধুদের, ভেবেছেন শৈশবের বিদ্যালয় নিয়ে। তাঁর জীবন তাই শুধু একজন চিকিৎসকের সাফল্যের গল্প নয়; এটি জ্ঞানচর্চা, পেশাগত সততা ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য আখ্যানও!

১৯৫৮ সালের ২১ এপ্রিল জন্ম নেওয়া মো. রিদওয়ানউর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ৬৫ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন। ক্ষণজন্মা এই মানুষটির প্রয়াণে দেশের চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে তৈরি হয় অপূরণীয় শূন্যতা। মৃত্যুর তিন বছর হতে চললেও তাঁর কর্ম ও জীবনদর্শন আজও প্রাসঙ্গিক। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে ফিরে দেখা যাক এমন এক মানুষকে, যিনি রোগের কারণ অনুসন্ধানে যেমন নিবেদিত ছিলেন, তেমনি মানুষের প্রতি দায়িত্ব পালনে ছিলেন অবিচল।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর