তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক
সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে
চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫৪ জনের বেশি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে নাগকু অঞ্চলের পার্বত্য এলাকায় আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মীদের।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





